মা দীনতারিণী
কালী মন্দির
১৯৪৪ সাল (১৩৫১ বঙ্গাব্দ) থেকে ঘোষপাড়া রোডের এই মন্দিরে মায়ের নিত্যপূজা অব্যাহত। প্রতিদিন ভোরের মঙ্গল আরতি থেকে রাতের শয়ন আরতি পর্যন্ত মায়ের দ্বার সকলের জন্য খোলা।
গর্ভগৃহ · মূল বিগ্রহ
যিনি দীনের তারিণী — দুঃখীজনের আশ্রয়
দক্ষিণাকালী রূপে প্রতিষ্ঠিত মা দীনতারিণী চৌরঙ্গী অঞ্চলের বহু পরিবারের আশ্রয়। ১৩৫১ বঙ্গাব্দে স্থানীয় ভক্তদের উদ্যোগে ছোট একটি চালাঘরে পূজা শুরু হয়; পরে পাকা মন্দির, নাটমন্দির ও চত্বরে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত হয়।
বর্তমানে মন্দির পরিচালনা করে দীনতারিণী কালী মাতা ট্রাস্ট। জাতি-ধর্ম নির্বিশেষে সকলের প্রবেশাধিকার আছে।
মন্দিরের সম্পূর্ণ ইতিহাস →আগামী উৎসব ও বিশেষ পূজা
সাম্প্রতিক ঘোষণা
ভোগ ও খিচুড়ি
ভোগের প্রসাদ পেতে “দান করুন” বোতামে গিয়ে কুপন কাটুন, এবং ভোগ নিবেদনের সময় মন্দিরে গিয়ে ভোগ সংগ্রহ করুন।
লুচি ও হালুয়া প্রতিদিন সন্ধেবেলা বিতরণ করা হয়
- মায়ের ভোগ প্রসাদ নিতে হলে পূর্ববর্ত্তী দিনে কুপন সংগ্রহ করবেন।
- দুপুরে মায়ের ভোগ প্রসাদ বেলা ২টার মধ্যে সংগ্রহ করবেন।
- অমাবস্যার ভোগপ্রসাদ রাতে অথবা তার পরের দিন সকাল ৮টার মধ্যে সংগ্রহ করবেন। এর পরে ভোগের দায়িত্ব মন্দির কর্তৃপক্ষের নয়।
- কুপনে লেখা নির্দিষ্ট তারিখে প্রসাদ নিতে হবে। নতুবা কুপন বাতিল বলে গণ্য করা হবে।
নিত্য সময়সূচী
মন্দিরের নিত্যসেবা চলে ভক্তদের দানে
নিত্যপূজার উপকরণ, ভোগ ও মন্দির সংরক্ষণ — সবই ভক্তদের অনুদানে পরিচালিত। প্রতিটি দানের রসিদ দেওয়া হয় এবং ট্রাস্টের বার্ষিক হিসাব প্রকাশিত হয়।

