এখন মন্দির বন্ধআজ রবিবার · ৩০ আশ্বিন ১৪৩৩১৮ অক্টোবর ২০২৬
চৌরঙ্গী · শ্যামনগর · উত্তর ২৪ পরগনা

মা দীনতারিণী
কালী মন্দির

১৯৪৪ সাল (১৩৫১ বঙ্গাব্দ) থেকে ঘোষপাড়া রোডের এই মন্দিরে মায়ের নিত্যপূজা অব্যাহত। প্রতিদিন ভোরের মঙ্গল আরতি থেকে রাতের শয়ন আরতি পর্যন্ত মায়ের দ্বার সকলের জন্য খোলা।

১৯৪৪প্রতিষ্ঠা · ১৩৫১ বঙ্গাব্দ
৮২ বছরঅখণ্ড নিত্যসেবা
২ বেলাদৈনিক পূজা ও আরতি
মা দীনতারিণী চৌরঙ্গী কালী মন্দিরগর্ভগৃহ · মূল বিগ্রহ
মন্দির সংলগ্ন শিবলিঙ্গ ও নন্দী · রাধাগোবিন্দ মন্দির
মন্দির সংলগ্ন শিবলিঙ্গ ও নন্দী · রাধাগোবিন্দ মন্দির
০১ — মা দীনতারিণী

যিনি দীনের তারিণী — দুঃখীজনের আশ্রয়

দক্ষিণাকালী রূপে প্রতিষ্ঠিত মা দীনতারিণী চৌরঙ্গী অঞ্চলের বহু পরিবারের আশ্রয়। ১৩৫১ বঙ্গাব্দে স্থানীয় ভক্তদের উদ্যোগে ছোট একটি চালাঘরে পূজা শুরু হয়; পরে পাকা মন্দির, নাটমন্দির ও চত্বরে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত হয়।

বর্তমানে মন্দির পরিচালনা করে দীনতারিণী কালী মাতা ট্রাস্ট। জাতি-ধর্ম নির্বিশেষে সকলের প্রবেশাধিকার আছে।

মন্দিরের সম্পূর্ণ ইতিহাস →
০২ — উৎসব পঞ্জিকা

আগামী উৎসব ও বিশেষ পূজা

সম্পূর্ণ পঞ্জিকা →
আজ · ২৭ আশ্বিন – ৩ কার্তিকদুর্গাপূজামহাষষ্ঠী ২৮ আশ্বিন · মহাসপ্তমী ২৯–৩০ আশ্বিন · মহাষ্টমী ১ কার্তিক · মহানবমী ২ কার্তিক · বিজয়া দশমী ৩ কার্তিক
আজ · ২৭ আশ্বিন – ৩ কার্তিক

দুর্গাপূজা

শ্রীশ্রী শারদীয়া দুর্গাপূজার সময় নির্ঘণ্ট — সন ১৪৩৩ সাল।পূজা পরিচালনায়ঃ দীনতারিণী কালীমাতা ট্রাস্ট, চৌরঙ্গী কালী মন্দির, শ্যামনগর।

দেবীর ঘোটকে আগমন, ফল ছত্রভঙ্গ।দেবীর নৌকায় গমন, ফল জলবৃদ্ধি / শস্যবৃদ্ধি।

মহাষষ্ঠীঃ ২৮শে আশ্বিন (ইং ১৬ই অক্টোবর) শুক্রবার —সূর্যোদয় সকাল ৫টা ৩৮মিঃ। সূর্যাস্ত ৫টা ০৯মিঃ। পূর্বাহ্ণ সকাল ৯টা ২৮মিঃ। ষষ্ঠী রাত্রি ৩টে ৪৭মিঃ পর্যন্ত। পূর্বাহ্ণের মধ্যে, বারবেলা অনুরোধে সকাল ৮টা ৩০মিঃ মধ্যে শ্রীশ্রী দুর্গাদেবীর ষষ্ঠ্যাদি কল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজা প্রশস্তা। মন্দিরে পূজারম্ভ সকাল ৭টায়। পুষ্পাঞ্জলি ৭টা ৩০মিঃ থেকে। সায়ংকালে দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস।

মহাসপ্তমীঃ দুইদিন ব্যাপী, ২৯শে আশ্বিন (ইং ১৭ই অক্টোবর) শনিবার —সূর্যোদয় সকাল ৫টা ৩৮মিঃ। সূর্যাস্ত ৫টা ০৮মিঃ। পূর্বাহ্ণ ৯টা ২৯মিঃ। সপ্তমী অহোরাত্র। পূর্বাহ্ণের মধ্যে শ্রীশ্রী দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তম্যাদি কল্পারম্ভ ও সপ্তমী বিহিত পূজা। মন্দিরে পূজারম্ভ সকাল ৭টা ৩০মিঃ হইতে। পুষ্পাঞ্জলি ৮টা ৩০মিঃ হইতে।

৩০শে আশ্বিন (ইং ১৮ই অক্টোবর) রবিবার —সূর্যোদয় ৫টা ৩৯মিঃ। সূর্যাস্ত ৫টা ০৭মিঃ। পূর্বাহ্ণ ৯টা ২৮মিঃ। সপ্তমী সকাল ৫টা ৫৩মিঃ পর্যন্ত। ৫টা ৫৩মিঃ মধ্যে শ্রীশ্রী সপ্তমী বিহিত অধিক পূজা।

মহাষ্টমীঃ ১লা কার্তিক (ইং ১৯শে অক্টোবর) সোমবার —সূর্যোদয় ৫টা ৩৯মিঃ। সূর্যাস্ত ৫টা ০৬মিঃ। পূর্বাহ্ণ সকাল ৯টা ২৮মিঃ। মহাষ্টমী দিবা ৭টা ৫০মিঃ পর্যন্ত। কিন্তু সন্ধিপূজানুরোধে সকাল ৭টা ২৬মিঃ মধ্যে শ্রীশ্রী দুর্গাদেবীর মহাষ্টমী কল্পারম্ভ। মন্দিরে অষ্টমী পূজা এবং অঞ্জলি হবে ৫টা ৩৯মিঃ থেকে ৭টা ১৫মিঃ পর্যন্ত।সন্ধিপূজাঃ আরম্ভ সকাল ৭টা ২৬মিঃ থেকে। বলিদান ৭টা ৫০মিঃ গতে। সন্ধিপূজা সমাপন ৮টা ১৪মিঃ।

মহানবমীঃ ২রা কার্তিক (ইং ২০শে অক্টোবর) মঙ্গলবার —সূর্যোদয় ৫টা ৪০মিঃ। সূর্যাস্ত ৫টা ০৬মিঃ। পূর্বাহ্ণ ৯টা ২৮মিঃ। মহানবমী সকাল ৯টা ৩১মিঃ পর্যন্ত। পূর্বাহ্ণের মধ্যে দুর্গাদেবীর মহানবমীর কল্পারম্ভ ও মহানবমী বিহিত পূজা। মন্দিরে পূজারম্ভ সকাল ৬টা ৩০মিঃ থেকে। যজ্ঞারম্ভ সকাল ৮টা ৪৫মিঃ থেকে। কুমারীপূজা বেলা ১২টা থেকে।

বিজয়া দশমীঃ ৩রা কার্তিক (ইং ২১শে অক্টোবর) বুধবার —সূর্যোদয় ৫টা ৪০মিঃ। সূর্যাস্ত ৫টা ০৪মিঃ। পূর্বাহ্ণ ৯টা ২৮মিঃ। দশমী দিবা ১০টা ৪৭মিঃ পর্যন্ত। পূর্বাহ্ণের মধ্যে শ্রীশ্রী দুর্গাদেবীর দশমী বিহিত পূজা সমাপনান্তে বিসর্জন। মন্দিরে পূজারম্ভ সকাল ৭টা থেকে। সকাল ৮টা ৩১মিঃ-এর মধ্যে দশমী বিহিত পূজা সমাপনান্তে বিসর্জন।দেবীর বরণ শুরু হবে সকাল ১১টা ৩০মিঃ থেকে, চলবে বিকাল ৪টা ৩০মিঃ পর্যন্ত। বিকাল ৫টায় শোভাযাত্রা সহকারে গঙ্গাবক্ষে দেবীর বিসর্জন। যারা বরণ করিতে ইচ্ছুক তাদেরকে অনুরোধ করা হচ্ছে বিকালে ৪টের মধ্যে মন্দিরে প্রবেশ করতে। অন্যথায় বরণ করতে না পারার জন্য মন্দির কর্তৃপক্ষ দায়ী নয়।

শ্রীশ্রী কোজাগরী লক্ষ্মীপূজাঃ ৭ই কার্তিক (ইং ২৫শে অক্টোবর) রবিবার —সন্ধ্যায় মন্দিরে শ্রীশ্রী কোজাগরী লক্ষ্মীপূজা। পূর্ণিমা লাগিবে রবিবার দিবা ১১টা থেকে, পূর্ণিমা ছাড়িবে ৮ই কার্তিক (ইং ২৬শে অক্টোবর) সোমবার সকাল ৯টা ৫০মিঃ।

২১ কার্তিককালীপূজাসারা রাত মন্দির খোলা, অন্নপ্রসাদ
বিজ্ঞপ্তি

সাম্প্রতিক ঘোষণা

সব বিজ্ঞপ্তি →
২৮ সেপ্টেম্বরকুমারী পূজাশ্রীশ্রী দুর্গাপূজা উপলক্ষে ২রা কার্তিক (ইং ২০শে অক্টোবর) বেলা ১২টায় কুমারী পূজা। কুমারী নির্বাচন ২৩শে আশ্বিন (ইং ১১ই অক্টোবর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।
২৮ সেপ্টেম্বর

কুমারী পূজা

আগামী ২রা কার্তিক (ইং ২০শে অক্টোবর) শ্রীশ্রী দীনতারিণী মন্দিরে শ্রীশ্রী দুর্গাপূজা উপলক্ষে বেলা ১২টার সময় কুমারী পূজা অনুষ্ঠিত হইবে।

আগামী ২৩শে আশ্বিন (ইং ১১ই অক্টোবর) রবিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মন্দিরে কুমারী নির্বাচন করা হইবে। ইচ্ছুক সাধারণ কুমারী মেয়েদের অভিভাবকদের আগামী ২০শে আশ্বিন (ইং ৮ই অক্টোবর)-এর মধ্যে মন্দিরে আবেদন জমা দিতে অনুরোধ করা হইতেছে।

শর্ত —১। কুমারীকে অবশ্যই ব্রাহ্মণকন্যা হইতে হইবে।২। কুমারীর বয়স অনূর্ধ্ব আট বৎসর হইতে হইবে।৩। মন্দির কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কুমারী নির্বাচিত হইবে।৪। আবেদনপত্রের সঙ্গে কুমারীর জন্মের প্রমাণপত্র, নাম, বয়স, পিতার নাম ও অভিভাবকের ফোন নম্বর দিতে হইবে।

১৮ সেপ্টেম্বরবিশ্বকর্মা পূজা উপলক্ষ্যে গাড়ি পূজা১৮ ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পূজা উপলক্ষ্যে গাড়ি পূজা হবে।
প্রসাদ

ভোগ ও খিচুড়ি

ভোগের প্রসাদ পেতে “দান করুন” বোতামে গিয়ে কুপন কাটুন, এবং ভোগ নিবেদনের সময় মন্দিরে গিয়ে ভোগ সংগ্রহ করুন।

লুচি ও হালুয়া প্রতিদিন সন্ধেবেলা বিতরণ করা হয়

বিশেষ আবেদন
  1. মায়ের ভোগ প্রসাদ নিতে হলে পূর্ববর্ত্তী দিনে কুপন সংগ্রহ করবেন।
  2. দুপুরে মায়ের ভোগ প্রসাদ বেলা ২টার মধ্যে সংগ্রহ করবেন।
  3. অমাবস্যার ভোগপ্রসাদ রাতে অথবা তার পরের দিন সকাল ৮টার মধ্যে সংগ্রহ করবেন। এর পরে ভোগের দায়িত্ব মন্দির কর্তৃপক্ষের নয়।
  4. কুপনে লেখা নির্দিষ্ট তারিখে প্রসাদ নিতে হবে। নতুবা কুপন বাতিল বলে গণ্য করা হবে।
— মন্দির কর্তৃপক্ষসেবার তালিকা →
দর্শন ও আরতি

নিত্য সময়সূচী

নিত্যপূজাসকাল ৯.৩০ টা থেকে
ভোগ আরতিবেলা ১২ টা থেকে
সন্ধ্যা আরতিসন্ধ্যে ৬.৩০ টা
সম্পূর্ণ সময়সূচী →
০৩ — দান ও সেবা

মন্দিরের নিত্যসেবা চলে ভক্তদের দানে

নিত্যপূজার উপকরণ, ভোগ ও মন্দির সংরক্ষণ — সবই ভক্তদের অনুদানে পরিচালিত। প্রতিটি দানের রসিদ দেওয়া হয় এবং ট্রাস্টের বার্ষিক হিসাব প্রকাশিত হয়।

দান করুন
ভোগের কুপন₹ ১০১
ভোগের কুপন₹ ২০১
মা দীনতারিণী চৌরঙ্গী কালী মন্দির